প্রাথমিক জ্যোতিষ শিক্ষা কোর্স (অনলাইন) ২০২৬-২৭ইং ব্যাচ শিক্ষার্থীদের প্রতি অনুসরণীয় নির্দেশনা

প্রকাশের তারিখ: 07 জুলাই, 2026 স্মারক নং: বিআরএএ/১২

আগামী ১০.৭.২০২৬ইং সকাল ৮.০০ ঘটিকায় প্রাথমিক জ্যোতিষ শিক্ষা কোর্স (অনলাইন) ২০২৬-২৭ইং ব্যাচ-এর ক্লাস উদ্বোধন হতে যাচ্ছে এবং নিয়মিত ভাবে ক্লাস চলবে তাই কোর্স চলাকালীন একাডেমির রীতিনীতি ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শিক্ষার্থীদের নিম্নলিখিত নির্দেশনা গুলো অনুসরণ করতে নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে। ১. ক্লাস শুরুর কমপক্ষে ১৫ মিনিট পূর্বে আপনার উপস্থিতি নিশ্চিত করুন। ২. জুম আইডিতে আপনার নাম, রোল নং এবং সম্ভব হলে জেলার নাম লিখুন। ৩. ক্যামেরা এমন ভাবে সেটিং করুন যেন আপনার উপস্থিতি স্পষ্ট ভাবে দৃশ্যমান হয়। ৪. প্রয়োজন ছাড়া আপনার স্পীকার সর্বদা মিউট রাখুন; ক্লাস চলাকালীন সময়ে ক্যামেরা বন্ধ রাখা যাবেনা। ৫. কোনোভাবেই যেন অপর সহপাঠীর মনঃসংযোগে বাধা সৃষ্টি করে এরকম আচরণ থেকে বিরত থাকুন। ৬. ক্লাস চলাকালীন মনে কোনো প্রশ্ন উত্থাপিত হলে নোট করে রাখুন এবং প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন করুন; আলোচনা চলাকালীন সময়ে কোনো প্রশ্ন করা থেকে বিরত থাকুন। ৭. একই সাথে একাধিক শিক্ষার্থী প্রশ্ন করবেন না, একজনের শেষ হলে আরেকজন প্রশ্ন রাখুন; সবাইকে প্রশ্ন করার সুযোগ দিন। ৮. চলমান ক্লাসের বিষয়বস্তু ছাড়া অপ্রাসঙ্গিক প্রশ্ন ও বিষয়ের অবতারণা করবেন না। ৯. আপনাদের জন্য নির্ধারিত হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপ ডিসকাশন করুন; সকলের জন্য জ্ঞাতব্য ছাড়া কোনো বিষয় মাদার গ্রুপে পোস্ট করবেন না। ১০. প্রতিটি ক্লাসের ভিডিও আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন। ২০২৬-২৭ইং শিক্ষাবর্ষ ক্লাস সিডিউল প্রতি শুক্রবার • সকাল ৮.০০টা হতে ১১.০০টা • সন্ধ্যা ৬.০০টা হতে রাত ধন্যবাদান্তে ড. কে. সি. পাল অধ্যক্ষ বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অব এ্যাস্ট্রোলজি

উদ্বোধনী ক্লাসের বিজ্ঞপ্তি

প্রকাশের তারিখ: 02 জুলাই, 2026 স্মারক নং: বিআরএএ/১১

সনাতন এ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এখন রেজিষ্ট্রেশন প্রাপ্ত নতুন আঙ্গিকে “বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অব এ্যাস্ট্রোলজি” সে মোতাবেক বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অব এ্যাস্ট্রোলজি-এর অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা কোর্স’২০২৬-২৭ইং ব্যাচের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১০.০৭.২০২৬ইং সকাল ৮.০০ ঘটিকায় উক্ত শিক্ষাবর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হবে। তাই উক্ত ব্যাচের সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের ১৫ মিনিট পূর্বে উপস্থিতি নিশ্চিত করার জন্য বলা হলো। উক্ত উদ্বোধনী ক্লাস, অত্র কোচিং সেন্টার/একাডেমি- এর সকল স্তরের শিক্ষার্থীর জন্য উন্মুক্ত এবং ক্লাসে উপস্থিত থেকে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে। ধন্যবাদান্তে (স্বাক্ষর) ড. কে. সি. পাল অধ্যক্ষ বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অব এ্যাস্ট্রোলজি ২০২৬-২৭ইং শিক্ষাবর্ষ ক্লাস সিডিউল প্রতি শুক্রবার • সকাল ৮.০০টা হতে ১১.০০টা • সন্ধ্যা ৬.০০টা হতে রাত ৯.০০টা