SACC Image

স্বপ্নের সূচনা ও পথচলা

“সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার” শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি জ্যোতিষ শাস্ত্রের শুদ্ধ চর্চা ও প্রসারের একটি সফল স্বপ্ন। ২০০৩ সালে অফলাইন ব্যবস্থায় মাত্র ৩ জন শিক্ষার্থী নিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। লক্ষ্য ছিল একটাই—জ্যোতিষ শাস্ত্রীয় জ্ঞানের সঠিক ব্যবহার এবং এই প্রাচীন বিদ্যাকে প্রকৃত জ্যোতিষ অনুরাগীদের মধ্যে ছড়িয়ে দেওয়া।

প্রতিষ্ঠাতার নিঃস্বার্থ শ্রম ও মেধার হাত ধরে দিনে দিনে এর কলেবর বৃদ্ধি পেয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে ২০২২ সাল থেকে আমরা চালু করেছি অনলাইন ভিত্তিক জ্যোতিষ শিক্ষা কার্যক্রম। যার ধারাবাহিকতায় বর্তমানে প্রাথমিক ও উচ্চতর ব্যাচ মিলিয়ে প্রায় ৯০ জন শিক্ষার্থী আমাদের এখানে অত্যন্ত সুনামের সাথে অধ্যয়ন করছেন। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম ও একমাত্র নির্ভরযোগ্য অনলাইন ভিত্তিক জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান।

আমাদের ভিশন (Our Vision)

জ্যোতিষ শাস্ত্র এবং এর সাথে সম্পর্কিত সকল অঙ্গ ও অতীন্দ্রিয় শাস্ত্রের সঠিক শিক্ষা, চর্চা ও গবেষণার পথ সুগম করা। আমাদের লক্ষ্য, সঠিক অনুশীলনের মাধ্যমে জাতীয় ও ব্যক্তিজীবনে জ্যোতিষ শিক্ষাকে একটি পেশাগত, নৈতিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন মানবিক এবং জনকল্যাণমুখী পেশাদারিত্বে রূপান্তর করা। একই সাথে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জ্যোতিষ শাস্ত্রীয় শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দান করা।

আমাদের মিশন (Our Mission)

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি:

  • স্থায়ী অবকাঠামো: আন্তর্জাতিক মানের জ্যোতিষ শিক্ষা প্রদানের লক্ষ্যে অনলাইন ও অফলাইন ভিত্তিক স্থায়ী ভৌত অবকাঠামো স্থাপন করা।
  • দক্ষতা উন্নয়ন: সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত মান উন্নয়ন এবং গবেষণাপত্র, ম্যাগাজিন ও শিক্ষামূলক প্রকাশনা প্রকাশ করা।
  • স্বীকৃতি ও সম্মাননা: জাতি, ধর্ম নির্বিশেষে জ্যোতিষবিজ্ঞান ও অতীন্দ্রিয় শাস্ত্রের গবেষণায় নিয়োজিত শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি স্বরূপ বিভিন্ন উপাধি ও ফেলোশীপ প্রদান করা।
  • বিশেষজ্ঞ সহযোগিতা: সরকারি, বেসরকারি বা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যোতিষ বিষয়ক শিক্ষা ও গবেষণা পরিচালনায় শিক্ষার্থীদের পেশাগত মান উন্নয়নে বিশেষজ্ঞ পরামর্শ ও সহযোগিতা আদান-প্রদান করা।
  • বৈশ্বিক সমন্বয়: সমমনা জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যৌথ উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।

কেন আমাদের বেছে নেবেন? (আমাদের বৈশিষ্ট্য)

আমাদের প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ:

উন্নত অনলাইন শিক্ষা ব্যবস্থা

ঘরে বসেই আধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজে শেখার সুবর্ণ সুযোগ।

অভিজ্ঞ শিক্ষক মন্ডলী

বিষয়ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান।

নিয়মিত সেশন

পড়ালেখা ও অনুশীলনের ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত সেশন পরিচালনা।

গ্রুপ ডিসকাশন

শিক্ষার্থীদের পারস্পরিক আলোচনা ও পর্যালোচনার জন্য উপযুক্ত ও প্রাণবন্ত পরিবেশ।

গবেষণামূলক আলোচনা

শুধুমাত্র মুখস্থ বিদ্যা নয়, বরং বিষয়ভিত্তিক গভীর গবেষণামূলক আলোচনা।

সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক

শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একটি চমৎকার ও সহযোগিতাপূর্ণ আত্মিক সম্পর্ক।

অতিরিক্ত কার্যক্রম

জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সেমিনার, সম্মেলন এবং শিক্ষাসফরের আয়োজন।

শিক্ষার্থীবান্ধব পরিবেশ

সর্বোপরি, শাস্ত্রীয় শিক্ষার জন্য একটি সম্পূর্ণ উন্নত ও শিক্ষার্থীবান্ধব পরিবেশের নিশ্চয়তা।