আর্কাইভ: মে 2026 ফিল্টার মুছুন

সমন্বিত ক্লাস ছুটির বিজ্ঞপ্তি

প্রকাশের তারিখ: 24 মে, 2026 স্মারক নং: এসএসিসি/০৭

এতদ্বারা সনাতন এ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার-এর অনলাইন জ্যোতিষ শিক্ষা কোর্স-এর সকল স্তরের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৯/০৫/২০২৬ইং শুক্রবার ও ৩০/০৫/২০২৬ইং শনিবার, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সংশ্লিষ্ট ব্যাচ এর নির্ধারিত ক্লাস বন্ধ থাকবে। এছাড়াও আগামী ০৫/০৬/২০২৬ইং শুক্রবার ও ০৬/০৬/২০২৬ ইং শনিবার, চলমান কোর্স সমূহের শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি সম্পন্নের জন্য নির্ধারিত ক্লাস ছুটি ঘোষণা করা হলো। উল্লেখ্য যে, আগামী ১২ ও ১৩ই জুন, ১৯ ও ২০শে জুন এবং ২৬ ও ২৭শে জুন’২০২৬ খ্রিঃ চলমান কোর্স সমূহের শিক্ষার্থীদের কোর্স সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে বিধায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল প্রকার পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। পরিচালক মহোদয়ের আদেশক্রমে (স্বাক্ষর) নিরোজ কান্তি রায় একাডেমিক কো-অর্ডিনেটর সনাতন এ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার